1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা। ফাইল ছবি

চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অমেদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের অমেদুল হোসেনসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন।

এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে তার লাশ ভারতের একশ গজ অভ্যন্তরে হুদাপাড়া সীমান্তে পড়ে আছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews