1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

শুষ্ক চুলের যত্নে অতুলনীয় এই ৭ তেল

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিষ্প্রাণ চুলে ময়েশ্চার ফেরাতে তেলের বিকল্প নেই। কয়েক ধরনের তেল নিয়মিত ম্যাসাজ করলে শুষ্ক চুল হবে ঝলমলে। জেনে নিন শুষ্ক ও ভঙ্গুর চুলের জন্য কোন কোন তেল ব্যবহার করবেন।

 

ল্যাভেন্ডার অয়েল
চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে কার্যকর এই তেল। নিয়মিত ল্যাভেন্ডার অয়েল ম্যাসাজ করলে মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি দূর হবে।

রোজমেরি অয়েল
কেবল চুলে ময়েশ্চারই ফেরায় না রোজমেরি অয়েল, এটি খুশকি দূর করতেও বেশ সহায়ক। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন এই তেল।

চন্দনের তেল
মিষ্টি সৌরভ চুলকে ঘিরে থাকবে চন্দনের তেল ব্যবহার করলে। এটি রুক্ষ চুলের যত্নে অতুলনীয়।

অলিভ অয়েল
অলিভ অয়েলে থাকা ভিটামিন ই ফ্যাটি অ্যাসিড চুল করে নরম ও মসৃণ। চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল।

আমন্ড অয়েল
ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সমৃদ্ধ আমন্ড অয়েল চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে। পাশাপাশি চুল করে জটহীন ও ঝলমলে।

নারকেল তেল
চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই খুব বেশি। সপ্তাহে একদিন বা দুইদিন এই তেল সামান্য গরম করে চুলে ম্যাসাজ করুন। চুলের শুষ্কতা দূর হবে।

ক্যাস্টর অয়েল
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাস্টর অয়েল ব্যবহার করলে নতুন চুল গজাবে। এছাড়া চুল হবে ঝলমলে ও মজবুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews