1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
জ্বালানি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
৭ ফেব্রুয়ারি সোমবার জ্বালানি ও নিত্য ব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক রংমহল চত্ত্বরে বিকাল ৪: ০০ ঘটিকায় বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ শাখার আহবানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা বাম জোটের সমন্বয়ক ও জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবদুর রহমান রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারন সম্পাদক কমরেড এড্ এম এনামুল হক, জেলা কমিটির সদস্য এড হাসান ইমাম রন্জু, বাসদের জেলা কমিটির নেতা এড মাসুদ আহম্মদ ভূইয়া, কমরেড সেলিম, বাসদ মার্কসবাদী নেতা কমরেড আলাল মিয়া প্রমুখ।উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক এড্ শফিকুল ইসলাম, জেলা সিপিবি’র সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম,বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার প্রমুখ। গ্যাসসহ সকল ধরনের জ্বালানি ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ঘন্টাব্যাপী আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল রংমহল চত্ত্বর থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews