1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

ইসি গঠন: সাবেক বিচারক, সচিব সামরিক কর্মকর্তারা আবেদন করেছেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
ছবি- ফটো গ্যালারী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ২০০ ব্যক্তির আবেদন জমা পড়েছে। তাঁদের বেশির ভাগই অবসরপ্রাপ্ত বিচারক, সামরিক বাহিনীর কর্মকর্তা, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার বিশিষ্ট ৬০ নাগরিককে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ চিঠি দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবীসহ নানা পেশার
মানুষ।

সূত্র জানায়, আগামী শনিবার দুপুর পৌনে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি ভাগে ২০ জন করে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবে সার্চ (অনুসন্ধান) কমিটি। তাঁদের কাছ থেকেও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম চাওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও নাম নেবে কমিটি।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ ই-মেইলে দেশ-বিদেশ থেকে আসা ও হাতে হাতে আসা ব্যক্তি পর্যায়ের আবেদন, রাজনৈতিক দলের সুপারিশ ও বিশিষ্টজনদের সুপারিশ করা ব্যক্তিদের নাম কমিটির সামনে উপস্থাপন করবে। আর সেখান থেকেই নির্বাচিত করা হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আগামী শুক্রবার পর্যন্ত আবেদন নেওয়া হবে। শুক্রবারেও চাইলে যে কেউ আবেদন জমা দিতে পারবেন। এদিন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট দপ্তর খোলা থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews