1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

আপন চাচার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কিশোরীর ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জে জেলার চুনারুঘাটে আপন চাচার ধর্ষণের শিকার হয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভাতিজি (১৭)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে- দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে ওই চাচা।

এ তথ্য নিশ্চিত করে রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আশরাফ জানান, বুধবার রাতে কিশোরী নিজেই বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে। রাতেই অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, কিশোরীর বাবা কর্মের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকেন। একই বাড়িতে থাকেন চাচা। গত বছর ৭ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির বাইরে প্রথম কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্ত। বিষয়টি প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে কিশোরী ঘটনাটি কাউকে জানায়নি।

৫ ফেব্রুয়ারি রাতে আবারো তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক পরিবর্তন দেখে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews