1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

যশোরে আই ডাব্লিউ এফ এর দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প

কাজী আরিফ,যশোর প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
যশোরে আইডব্লিউএফ এর মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প। ছবি- কাজী আরিফ
যশোরে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন আই ডাব্লিউ এফ এর উদ্যোগে দিনব্যাপী  মানসিক ভাবে অসুস্থ  শিশু ও কিশোরদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি সংস্থার যশোর জেলা কার্যালয়ে সকাল ১০ টায় হেল্থ ক্যাম্পের উদ্ভোধন করেন যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিসেস মুনা আফরিন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আদনান ইমতিয়াজ, জেলা এনজিও সমন্বয়কারী জনাব মোঃ শাহজাহান নান্নু।
হেলথ ক্যাম্পে দিনব্যাপী রোগী দেখেন, ডাঃ মোঃ আনোয়ার হোসেন এমবিবিএস, এম ডি সাইকিয়াট্রি, মনোরোগ বিশেষজ্ঞ যশোর মেডিকেল কলেজ হসপিটাল এবং সাইকোলজিস্ট মোছাঃ মালিহা আহমেদ। ক্যাম্প পরিচালনা করেন আই ডাব্লিউ এফ এর প্রোগ্রাম ডিরেক্টর মিসেস ফাতেমা পারভীন পুতুল এবং জেলা ফিল্ড অফিসার মোছাঃ পারুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল, তার মধ্যে মানসিক স্বাস্থ্য অন্যতম আমাদের সকলের উচিৎ মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া।  এ ধরনের বিনামূল্যে হেল্থ ক্যাম্পের আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews