1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

অজানা ভাস্কর, অদ্ভুত ভাস্কর্য

হারুন আল নাসিফ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
নেদারল্যান্ডের রাজধনী আমস্টারডামের মার্নিক্স পার্কে অদ্ভুত ভাস্কর্যটি। ছবি- ইন্টারনেট
নেদারল্যান্ডের রাজধনী আমস্টারডামের মার্নিক্স পার্কে এই অদ্ভুত ভাস্কর্যটি রয়েছে। এক ব্যক্তি, সম্ভবত বেহালাবাদক, একটি বেহালা কেস নিয়ে মার্নিক্স স্ট্রিটের দিকে যাচ্ছেন। ইনি মাথা উঁচু করে কোথাও ছুটে যাওয়ার চেষ্টা করছেন। অথচ তার মাথাই নাই! তবে কি সংগীত, সংগীত করে করে তার মাথাটাই গেছে! মাথা গেলে গেছে, তা বলে ভদ্রতা যায়নি! এতো তাড়ার ভেতরও কেউ একজনকে অভিবাদন জানাতে হ্যাট খুলে হাতে নিতে ভোলেননি!
এই ভাস্কর্যটি ১৯৮২ সালে এই ভাস্কর্যটি মার্নিক্স পার্কে স্থাপন করা হয়। কিন্তু এর ভাস্কর কে তা এখনো জানা যায়নি। একজন রহস্যময় শিল্পী দীর্ঘদিন ধরে আমস্টারডাম শহরকে সুন্দর করতে ব্যস্ত রয়েছেন। শিল্পী ভাস্কর্য তৈরি করে রাতের বেলা গোপনে, লোকচক্ষুর অন্তরালে কোনো সর্বজনীন স্থানে রেখে যান। ভাস্কর্গুলো ব্রোঞ্জ বা লোহার তৈরি। শহরজুড়ে তার তৈরি এরকম বেশ কিছু ভাস্কর্য রয়েছে।
এটি গত তিন দশকেরও বেশি সময় ধরে ঘটছে। এখনো শিল্পীর নাম জানা না গেলেও তিনি একজন চিকিৎসক বলে জানা গেছে। অবসর সময়ে তিনি ভাস্কর্য তৈরি করে তা পাবলিক প্লেসে রেখে যান। এই অনামা ভাস্করের শিল্পকর্মগুলো নগরবাসীর কাছে বেশ সমাদর লাভ করেছে। তবে শর্ত হলো তার পরিচয় প্রকাশ করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews