1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কক্সবাজারে অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
প্রতিকী ছবি

কক্সবাজারে ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী সালমা আক্তার (১৩) ওই এলাকার কৃষক ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন জানান, ঘটনার সময় তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান।

এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর চাচা শরীফ উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এ সময় সালমা তার সহপাঠীদের খেলা দেখানোর সময় গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎকার করে। গলা থেকে পেঁছানো উড়না খোলেও সে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ‘

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে অভিনয় দেখাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ‘

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews