1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

সালমা শবনমের ধারাবাহিক ভ্রমন কাহিনী

সালমা শবনম
  • প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে লেখক।

সেন্টমার্টিন ভ্রমন

সালমা শবনম

প্রাক কথন-৩

আমার জ্বর কমে গেলো পরেরদিনই। অর্জন-অরিত্রের জ্বর নেই। ফলে একটু আশাবাদী হয়ে উঠলাম। হয়ত নির্দিষ্ট দিনের আইসোলেশান শেষ করেই আমরা রওনা করতে পারব। হলোও তাই। কমিয়ে আনা ১০ দিনের আইসোলেশান শেষ করে আমরা মোটামুটি সুস্থ…. শুধু আমার কাশিটা আর দুর্বলতাটা জ্বালাচ্ছিলো। কিন্তু আরিফের মাসল পুলের ব্যথাটা খুব ভাবিয়ে তুলল। কিছুতেই সারছিলোনা। এদিকে যাবার প্রস্তুতি প্রায় কিছুই নেই। কিছু কেনাকাটা সারতে হবে। লিস্ট বানাতে হবে, ব্যাগ গোছাতে হবে। এরমধ্যে সবচেয়ে জরুরী যেটা ছিলো, সে হলো প্লাস্টিকের মাথাবন্ধ স্যান্ডেল। এই স্যান্ডেল হচ্ছে সেন্টমার্টিন স্পেশাল। যেহেতু পাথুরে বীচ ফলে মাথাবন্ধ স্যান্ডেল না কিনলে পা কেটে ফেলবার সমূহ সম্ভাবনা। ফলে আইসোলেশান থেকে বেড়িয়ে প্রথম কাজ হচ্ছে ঐ ভীষণ জরুরী সান্ডেল কিনতে যাওয়া। এবং স্যান্ডেলগুলো সত্যি ভীষণ কাজে দিয়েছিলো…. সেন্টমার্টিন পুরো ট্যুর ঐ স্যান্ডেলগুলোই পরা হয়েছে। এরপরের যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে হলো লাগেজ। যেকোন ট্যুরেই ছোট ব্যাকপ্যাক নিয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ… কিন্তু আমার তো তা হবার জো নেই। আমার ব্যাগ সবচেয়ে বড় হবেই। কিন্তু সেন্টমার্টিনে যেহেতু জেটি একটাই এবং শিপগুলো একটার সাথে একটা লেগে থাকে। একটা শিপ পেরিয়ে আরেকটা শিপ… এভাবে জেটিতে পৌঁছাতে হয়, ফলে বড় স্যুটকেস বা ব্যাগ নিলে বয়ে নেয়া কষ্ট। ফলে এবার লাগেজ ছোট ছোট বানাতেই হবে। সিদ্ধান্ত হলো যার যার ব্যাগ সে বয়ে নেবে। অগত্যা আমাকে লাগেজ ছোট বানাতেই হলো…. সেন্টমার্টিন ট্যুরের উত্তেজনা আবার চাগিয়ে উঠল… অবশেষে এলো কাঙ্খিত তিন তারিখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews