1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

হুমায়ুন ফরীদির মৃত্যু বার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
হুমায়ুন ফরিদী

দশ বছর আগে (১৩ ফেব্রুয়ারি, ২০১২) আজকের দিনে পরপারে পাড়ি জমালেন দাপুটে অভিনেতা হুমায়ুন ফরীদি। গত ১০ বছরে তাঁকে দর্শকরা তো স্মরণ করেছেই, পদে পদে অনুভব করেছেন প্রয়াত অভিনেতার সহশিল্পীরা। অভিনয় করতে গিয়ে আটকে গেলে বা দ্বিধায় পড়লে এখনো বাংলাদেশের অভিনয়শিল্পীরা হুমায়ুন ফরীদির অভিনয় থেকে প্রেরণা নেন।

এই অভিনেতার শুরুটা মঞ্চে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন। সেখানেই নাট্যকার সেলিম আল দীনের সান্নিধ্য পেয়ে তাঁর অনুপ্রেরণায় যোগ দেন ঢাকা থিয়েটারে। ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’-এ অভিনয় করে ঢাকার মঞ্চে রীতিমতো বিপ্লব ঘটান। পরে চলচ্চিত্র ও টিভিতে সুযোগ পেয়ে অনন্য অভিনয়শৈলী দিয়ে মন কাড়েন কোটি দর্শকের। ‘সংশপ্তক’, ‘পাথর সময়’, ‘নিখোঁজ সংবাদ’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা বলা যেতেই পারে। ‘হুলিয়া’, ‘দহন’-এর মতো ছবিতে অভিনয় করলেও ফরীদি আমজনতার প্রিয় পাত্র হন শতাধিক মূলধারার ছবিতে খল চরিত্রে অভিনয় করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews