1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কবি অহনা নাসরিনের ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
কবি অহনা নাসরিন

প্লেটোনিক প্রেম

-অহনা নাসরিন

কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
পেতনি বলে ডাকুক
মিহি সুরে পাখি ডাকে, ভোরকে আপন কলরবে
কেউ আমায় বলুক
কুয়োতলার কাদামাটির গন্ধ, চার আনার আলতা
বাল্য-বিবাহিতা বালিকার এ চারুবেদনা
এমন কি ফেলে আসা জীবনের গল্প।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
সে সমুদ্র হোক; সর্বগ্রাসী
সকল দুঃখ গ্রাস করুক
ঢেউয়ের ভাঁজে ভাঁজে ভালোবাসার কারুকাজ।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
আমার সদ্যস্নাত ভেজা চুলের ঘ্রাণ নিতে নিতে
হয়ে উঠুক সে, অন্য এক আশ্চর্য মানব।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
সকাল-সন্ধ্যা অষ্টপ্রহর নষ্ট করুক আমায় নিয়ে
অন্তরঙ্গ দীর্ঘশ্বাস গুণতে গুণতে।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
আমাকে নিয়ে লিখুক, তোমাকেই চাই শিরোনামে
এক প্রতিবাদী প্রেমের কবিতা।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
পৃথিবীকে জানিয়ে যাক যে-
ভয়ংকর দুঃসময় চলছে, লিখে রাখো তাতে
বেদনার মৌলিক কাহিনি,
বেঁচে রবে তা আগামি সভ্যতার বীজপত্রে।
কেউ তো এমন একজন চাই, ভালোবেসে
আমায় নিয়ে বাধুক
এমনি এক উদ্বাস্তু ঘর,
আর থাকুক-জীবনে; ঈশ্বর যেমন থাকেন
সুখে-অসুখে নষ্ট সময়ে মানব-জীবনে মহা প্রাচীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews