1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

লরি থেকে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত লরি থেকে পড়ে আবির নামে সাড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির বারবাড়িয়া ইউনিয়নের সৌদিপ্রবাসী কায়েস মিয়ার ছেলে।

জানা গেছে, কায়েস মিয়ার স্ত্রী আনারী বেগম পুত্র আবিরকে নিয়ে পাশের রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন।

ওই বাড়িতে ভবন নির্মাণকাজ চলছিল। সোমবার সকালে পার্শ্ববর্তী ইটভাটা থেকে ইটবোঝাই করে একটি লরি বাড়িতে আসে। ইট নামানোর পর লরির ট্রলিতে অন্য শিশুদের সঙ্গে আবিরও ওঠে। লরি চলতে শুরু করলে দ্রুত নামার সময় পড়ে গিয়ে আবির ঘটনাস্থলে মারা যায়।

ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে এসআই সিদ্দিককে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews