1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

সাকিবের দল না পাওয়ার ‘আসল কারণ’ জানালেন শিশির

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
সাকিব শিশির দম্পতি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের পঞ্চদশ আসরে কোনো দল পাননি সাকিব আল হাসান। নিলামের পরপর দুই দিন দুইবার ডাক উঠলেও সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে বেশ তর্ক-বিতর্ক চলছে। এক শ্রেণির সমর্থক সাকিব দল না পাওয়ায় খুশি, কারণ তার দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট থেকে ছুটি নেওয়ার বিষয়টি মিডিয়ায় এসেছে।

আরেকপক্ষের মন খারাপ। দুই দলের এই তর্ক-বিতর্ক দেখে এবার মুখ খুললেন সাকিবের জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির।

আজ সোমবার সকালে শিশির ফেসবুকে লিখেছেন, ‘বেশি উত্তেজিত হওয়ার আগে জেনে নিন, দুটি দল সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। তাদের বক্তব্য ছিল, সাকিব পুরো আইপিএল খেলতে পারবেন কিনা। কিন্তু দুর্ভাগ্যবশতঃ শ্রীলঙ্কা সিরিজের সময় সে (সাকিব) আইপিএলে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, যেটা বড় কোনো ঘটনা নয় এবং এটাই শেষ নয়। আগামী বছর তো আছেই। সে যদি আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিত, তাহলে আপনারা কি একই কথা বলতেন? নাকি এই মুহূর্তে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ায় দুঃখিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews