1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে দিপু নামে এক যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীতে ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোঃ দিপু নামে (২৬) এক যুবক।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরবেলা মৎস ভবনের অদূরে হাইকোটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (শাহবাগ)-কে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই মোঃ মাহবুব জানান, দিপুর গ্রামের বাড়ি বরিশালে। তার মা মারা যাওয়ার পর থেকে যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকে। তার বাবার নাম জামাল সরদার। দুই ভাইয়ের মধ্যে দিপু ছিল বড়।

তিনি বলেন, আজ ভালোবাসা দিবস। তাই দিপু ভোর আনুমানিক ৪টার দিকে ফুল কিনার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় গিয়েছিল। ভোরে মৎস ভবনের অদুরে হাইকোর্টের সমনে রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পরে ছিল। লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews