1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নিরাপত্তার জন্য প্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
রাশিয়া ইউক্রেন যুদ্ধাবস্থা বিরাজ করছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে এই পরামর্শ দেওয়া হয়।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় জানায়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন।

ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো। যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাংক, কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews