1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

কবি সাজেদা হারুন এর ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
কবি সাজেদা হারুন

এমনি আবোল তাবোল

-সাজেদা হারুন

কি যন্ত্রনায় পড়লাম বল তো দেখি
বাগে আসছে না মন কিছুতে
বলছি যত, শান্ত হয়ে বোস
ভাব নগরীর পথ মাড়াসনে
শুনছে নাকো আমার কথা
ততই নিষিদ্ধ স্থানে যাচ্ছে ছুটে
থাক না বাপু আমার কাছে
যা বলছি তা একটু শোন
যা হবার নয় তারই জন্য
বৃথাই কাতর হচ্ছিস কেনো
খুঁজে কেন বেড়াস তাদের
ছিলো না যারা তোর কোনোদিন
ভুলে যা,সব ভুলে যা
কে এসেছিলো,কে গেল চলে
অনেক ভুলেছিস মিষ্টি কথায়
আর পা দিসনি ও মাকড়সার জালে
কি বোকা রে বুঝলি না এখনো
তুই কবেই বা কাদের হলি
কে বা কবে হইলো তোর
খেলেছিস বহু মায়ার খেলা
ও জালে জড়াস না তো আর
ভিড়ের মধ্যে ও তুই যে একা
এ কথা তো ছিলই জানা
একাই এসেছিলি এ ভুবনে
বন্ধু,সাথী, মিত্র বিহনে
তেমনি একা যেতে হবে
বিদায় নাগাড়া বাজবে যবে
শেখানো পাঠ ভুলিস কেন
ভব নদীর শেষ ঘাটটি
একাই যে পার হতে হবে
বুঝিস তো সব, জানিস ও বটে
ভাবছিস কেন, তবে অকারণে
এখনো বলছি, শুধরে যা তুই
গুছিয়ে নে নিজেকে নিজের মত
লক্ষী সোনা বেরিয়ে আয় তো দেখি
পচা গলা ভাবনার গোলক ধাঁধা হতে
বাঁচতে তোকে হতেই হবে
শত বিপাকের বাঁধা ঠেলে
তারপর ও যদি না শুনিস কথা
থাক তবে নিষিদ্ধ পল্লির মায়ায় পড়ে
বলে দিলুম কিন্তু, শেষ কথা মোর
হতচ্ছাড়া নচ্ছার তোকেই তবে রে
ঝেঁটিয়ে আমি করবো বিদেয়
(প্রাবসী কবি সাজেদা হারুন, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews