1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝালকাঠিতে আগুনে পুড়ল পলিথিন ধোলাইয়ের গোডাউন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ঝালকাঠি জেলারbV নলছিটি উপজেলার পূর্বচর দপদপিয়ায় এলাকার একটি পলিথিন ধোলাইয়ের গোডাউন গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।

স্থানীয়রা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন নলছিটির পূর্বচর দপদপিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমানের একটি বাসা ভাড়া নিয়ে এক বছর আগে পুরনো পলিথিন ধোলাইয়ের জন্য গোডাউন করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। গ্রাম থেকে এ পলিথিনগুলো সংগ্রহ করে ঢাকায় পাঠানো হতো।

মঙ্গলবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মালামালসহ গোডাউনটি পুড়ে যায়। বরিশাল ও নলছিটির ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী রফিকুল ইসলাম।

নলছিটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান খান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গোডাউনের মধ্যে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে রাখা ছিল। ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews