1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

বৃহৎ জোট গঠন নিয়ে নাগরিক ঐক্য ও বিএনপির আলোচনা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৈঠক করেছেন। বৈঠকে সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর জোট গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বনানীতে ড. খন্দকার মোশাররফ হোসেনের নিজ বাসভবনে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে দুই ঘণ্টার এ বৈঠকে জোট গঠন ও আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।

জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, খন্দকার মোশাররফ হোসেন সাহেব চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ জন্য তার বাসায় গিয়েছিলাম। এটা রাজনৈতিক কোনো বৈঠক ছিল না। তবে রাজনৈতিক নেতারা এক জায়গায় বসলে সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি ও ২৮ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন এবং সকল দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আলোকে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

নাগরিক ঐক্যের সূত্র জানায়, সকালে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠকের বিষয়ে আলোচনা করেন মান্না। সেখানে আগামীতে বিএনপির নেতৃত্বে জোট গঠনের বিষয়ে আলোচনা করার বিষয়ে দলের নেতাদের মতামত নেন। এর মধ্যে বৃহৎ জোট গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থান কী হবে, ২০ দলীয় জোটের কী অবস্থান হবে, নতুন জোটে নাগরিক ঐক্যের অবস্থান কী হবে এসব বিষয় নিয়ে আলোচনা করেন মান্না। এর বাইরে জামায়াত নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews