1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

চর্মরোগ থেকে খুশকি বহুগণে বেড়ে যায়

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

শুষ্ক আবহাওয়ায় খুশকি একটি বড় সমস্যা। অল্পবিস্তর খুশকি হওয়া খুবই স্বাভাবিক, তবে চর্মরোগের ফলে সেটা বাড়তে পারে বহুগুণ।

বেশির ভাগ ক্ষেত্রেই ‘সেবোরিক ডার্মাইটিস’ বা ’সুরাইয়োসিস’-এর কারণে অতিরিক্ত খুশকি হয়ে থাকে। এ ছাড়াও হতে পারে ছত্রাক অথবা ’স্কিন মাইটস’-এর সংক্রমণ।

খুশকি দমনে করণীয়

♦ নিয়মিত গোসল ও চুল পরিষ্কার। প্রচলিত শ্যাম্পু নিয়মমাফিক ব্যবহারেই শীতকালীন খুশকির প্রকোপ কমে যায়।

♦ পাইরিথিওন জিংকসমৃদ্ধ শ্যাম্পু, যেমন ‘হেড অ্যান্ড শোলডারস’ বা ’ডার্মাজিংক’ ব্যবহারে ছত্রাক ও ব্যাকটেরিয়া দমন করে মাঝারি মাত্রার খুশকি দমন করা যাবে।

♦ ’টার’-সমৃদ্ধ শ্যাম্পু, যেমন ‘নিউট্রোজিনা টি’ বা ’এক্সটার’ ব্যবহারে যাদের সুরাইয়োসিস আছে, তাদের খুশকি দ্রুত কমে যাবে। টার ব্যবহারে সুরাইয়োসিস বা সেবোরিক ডার্মাইটিসজনিত অতিরিক্ত মরা চামড়া উৎপাদন কমে যায়। তবে টার থাকায় চুলে কালচে ছোপ পড়তে পারে।

♦ স্যালিসাইক্লিক এসিডসমৃদ্ধ শ্যাম্পু সাধারণত ফার্মেসিতে পাওয়া যায়। মাথায় যাদের খুশকি জমাট বেঁধে শক্ত হয়ে যাওয়ার প্রবণতা আছে, তাদের জন্য খুবই কার্যকর।

♦ ‘সেলসুন’, ’হেড অ্যান্ড শোলডারস ইনটেনসিভ’, বা ’সেলসুন ব্লু’ সিরিজের শ্যাম্পুতে আছে সেলেনিয়াম সালফাইড। ছত্রাক সংক্রমণে অত্যন্ত কার্যকর এই শ্যাম্পুগুলো ব্যবহারে সতর্ক থাকতে হবে। অনেক দিন একটানা ব্যবহার করা যাবে না, আর ব্যবহারের পর চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।

♦ ছত্রাক দমনে আরেকটি জনপ্রিয় ওষুধ ’কেটোকোনাজল’, ‘সিলেক্ট প্লাস’ বা ‘নিজোরাল’ শ্যাম্পুতে দেওয়া থাকে। সেলেনিয়াম শ্যাম্পুতে কাজ না হলে ব্যবহার করে দেখা যেতে পারে।

♦ স্টেরয়েড শ্যাম্পু, যেমন ‘ফ্লুয়োসিনোলোন’ সমৃদ্ধ ’ক্যাপেক্স’ বা ’ডার্মা-স্মুথ’, সুরাইয়োসিসজনিত খুশকিতে খুবই কার্যকর। যাদের খুশকির পাশাপাশি অতিরিক্ত চুলকানো এবং মাথার তালু জ্বলার সমস্যা আছে তাদের জন্য কার্যকর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews