1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

বরিশাল সিটির সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জমি বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ আদেশ দেন।

কোতোয়ালী থানার জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস জানান, জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণার একটি মামলায় তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মামলার ধার্য তারিখে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ওই আবেদন না মঞ্জুর করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জিয়া উদ্দিন সিকদার ২০১৯ সালের বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান খানের কাছে নগরীর রুপাতলী এলাকায় ৪৭ শতাংশ জমি কেনার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে ২০১৯ সালের ৩ জুন ওই জমির বায়না বাবদ জিয়া উদ্দিন সিকদারকে নগদ ২০ লাখ টাকা দেন আরিফুর রহমান। পরে রেজিস্ট্রি অফিসে জমির বায়নার কাজ সম্পাদন হয়। ওই বায়না দলিলে সাক্ষী হিসেবে জিয়াউদ্দিন সিকদার, জমির কেয়ারটেকার শাকিল, স্থানীয় কাওসার মোল্লা ও নাছির সিকদার। পরে নিচু জমি হওয়া আরিফুর রহমান সাত লাখ টাকা খরচ করে সেই জমি ভরাট করে। এরপর আরিফুর রহমান জমির দলিল করে দিতে অনুরোধ করলে জিয়াউদ্দিন সিকদার ও অন্যরা দীর্ঘদিন নানা অজুহাত দিয়ে ঘুরাতে থাকেন। পরে সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন ওই জমির মালিক জিয়া উদ্দিন সিকদারের স্ত্রী শাহানা জিয়া।

আরিফুর রহমান প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বায়না বাবদ দেওয়া টাকা ফেরত চান। তবে টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন জিয়াউদ্দিন সিকদার। এ ঘটনায় ২০২১ সালের ১০ মার্চ কোতোয়ালি মডেল থানায় জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়াসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

মামলা পর গত ১ ডিসেম্বর জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়াসহ পাঁচজনকে আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত ১৪ জানুয়ারি পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews