1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক খুন

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
গোলাপগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত যুবক তারিফুর

সিলেট জেলার গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে তারিফুর আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের রণকেলী রঙাই বিছরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ান। এ পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২-৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews