1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

৮০ কেজি ওজন তুললেন দিশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
দিশা পাটানি

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ফিটনেস ফ্রিক। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই সেটা বোঝা যায়। একের পর এক শরীরচর্চার ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। তবে এবার যে ভিডিও দিলেন তাতে বিস্মিত না হয়ে পারা যায় না। ৮০ কেজি ওজন তুলেছেন তিনি। তাও বেশ অনায়াসে।

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার পরই তা ভাইরাল। ভিডিওটা চোখে পড়েছে তাঁর কথিত প্রেমিক টাইগার শ্রফের। টাইগার নিজেও ফিটনেস ফ্রিক। তবে দিশার কীর্তি দেখে তাকে ‘ওয়ান্ডার ওম্যান’ না ডেকে পারেননি। ২৮ বছর বয়সী অভিনেত্রী দিশা তেলুগু ছবি ‘লোফার’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সেটা ২০১৫ সালের ঘটনা।

পরের বছরই নজর কাড়েন ‘এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মহেন্দ্র সিং ধোনির প্রেমিকা প্রিয়াংকার চরিত্রে অভিনয় করে। এরপর টাইগারের সঙ্গে জুটি বেঁধে হিট ছবি ‘বাগি ২’ উপহার দেন।

২০১৯ সালে ‘ভারত’ ছবিতে সালমান খানের সঙ্গে আইটেম গানে পারফর্ম করেন। ২০২০ সালে তাঁর অভিনীত ‘মালাং’ও হিট হয়। এরপর দিশাকে নিয়ে আরো বেশি আগ্রহী হন নির্মাতারা।

এ বছর দিশার ‘যোধা’, ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘কেটিনা’ নামে তিন ছবি মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews