1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

ভারতে আবার হামলার পরিকল্পনা করছেন দাউদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
মাফিয়া ডন দাউদ ইব্রাহিম

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) বলেছে, দেশটিতে আবারও হামলার পরিকল্পনা করছেন ‘মাফিয়া কিং’ দাউদ ইব্রাহিম। এদিকে কেন্দ্রীয় সরকারের সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলার তদন্তকাজ এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করেছে।

এনআইএ বর্তমানে দেশের বাইরে পলাতক অবস্থায় থাকা দাউদ ইব্রাহিমকে নজরে রাখার চেষ্টা করছে। সম্প্রতি তার ভাই ইকবাল কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দাউদ ইব্রাহিম আবারও ভারতে নাশকতা ঘটানোর চেষ্টা করছেন। দেশের প্রথম সারির রাজনৈতিক নেতা থেকে শীর্ষ ব্যবসায়ীরা তার নাশকতার লক্ষ্যবস্তু। সন্ত্রাসী আক্রমণের জন্য বিশেষ বাহিনীও তৈরি করেছেন তিনি।

দাউদ ইব্রাহিম আলোচনায় আসেন মুম্বাইয়ের ১৯৯৩ সালের সিরিজ বোমা হামলার পর। সেই ঘটনায় আড়াই শর বেশি লোক প্রাণ হারায়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, মুম্বাই বিস্ফোরণের নেপথ্যে ছিলেন দাউদ ইব্রাহিম।

এ ছাড়া দাউদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। আর্থিক অনিয়মের মামলার তদন্ত এগিয়ে নিতে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা ইডি। শুক্রবার দাউদের ভাই ইকবাল কায়সারকে নিজেদের হেফাজতে নেয় সংস্থাটি। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews