1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

লালমনিরহাটে অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের মামলায় রোববার ভোর রাতে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের পুত্র বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রয়ারী এক নারীকে জোর পুর্বক অপহরন করেন এমন অভিযোগ তুলে ওই নারীর পিতা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ভোর রাতে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুল জানান, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews