1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

বগুড়ায় ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
বগুড়ায় শহীদ দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য রাখেন আযিযুল হক কলেজের সাবেক জিএস আমিনুল ফরিদ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন বগুড়ার দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আজ সকাল ১১ টায় শহীদ খোকন পৌর শিশু উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু।

আলোচনা করেন সঃ আজিজুল হক কলেজের সাবেক জি.এস, সিপিবি বগুড়া জেলা কমিটির সাঃ সম্পাদক আমিনুল ফরিদ, বিশিষ্ঠ লেখক ও সংস্কৃতিজন সাজাহান সাকিদার, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি হাসান আলী শেখ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও করেন সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ।

বক্তারা এ সময় বলেন, ” ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি কিন্তু আজও তা সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়নি। বক্তারা সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার চালু করতে বলেন ও অপরাপর জাতিসত্তার লোকজনের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা চালু করতে বলেন।”

এছাড়া বক্তারা বগুড়ার পূর্বের চির চেনা শহীদ মিনার ফিরিয়ে দেয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews