1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

আজ থেকে মুঠোফোনে বাংলায় এসএমএস

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
মুঠোফোনে আজ থেকে বাংলায় এসএমএস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের কাছে মুঠোফোন সেবাদানকারী (মোবাইল অপারেটর) প্রতিষ্ঠানগুলো আজ ২১ ফেব্রুয়ারি সোমবার থেকে বাংলায় সব খুদে বার্তা/বিজ্ঞপ্তি (এসএমএস/নোটিফিকেশন) বাংলায় পাঠানোর সেবা শুরু করছে। জুন মাস নাগাদ সেবাটি পুরোপুরি চালু হবে। বর্তমানে এই সেবার ৯৫ শতাংশ কাজ শেষ করে সবার শীর্ষে রয়েছে বাংলালিংক।

গতকাল রবিবার রাতে কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছে।

গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলনকক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে অপারেটরদের বাংলায় এসএমএস পাঠানো সংক্রান্ত কারিগরি কার্যক্রম ৯১ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট ৯ শতাংশ কাজ জুন মাসের মধ্যে শেষ করতে হবে। ’

বাংলায় এসএমএস সেবা চালুর উদ্যোগ নেওয়ার জন্য বিটিআরসি ও অপারেটরদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, গ্রাহকদের কাছে তাদের নিজের ভাষায় তথ্য প্রদান না করলে তার প্রভাব ভালো হয় না।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘বর্তমান সরকার প্রযুক্তিতে বাংলার ব্যবহার নিয়ে সব সময় সচেষ্ট ছিল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিজেদের ইংরেজিতে ছাপানো বেশির ভাগ আইন বাংলায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ’

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, ১৮ ধরনের মোবাইল এসএমএস/নোটিফিকেশন বাংলায় পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews