1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বাগেরহাট জেলার মোল্লাহাটে এক অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মোল্লাহাট উপজেলার দারিয়ালা বাজারে নাসির সুপার মার্কেটে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই মার্কেটের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় আগুনে পার্শ্ববর্তী আরো পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়ারা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে তারা হঠাৎ করে মার্কেটে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা পর বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভানোর কাজে অংশ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের ক্রোকারিজ, হার্ডওয়্যার, রড-সিমেন্ট এবং চায়ের দোকান মিলে মোট ছয়টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের চোখের সামনে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তারা চেষ্টা করেও শেষ পর্যন্ত আগুন থেকে মালামাল রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা।

বাগেরহাট ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে তারা দ্রুত ছুটে গিয়ে আগুন নিভানোর কাজে অংশ নেন। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাদের প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে আগুনে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তারা ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews