1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝালকাঠিতে শিব চতুর্দশীতে হাজারো পূণ্যার্থীর ভিড়

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ছবি- সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শিব চতুর্দশী অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজা অর্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে।

আয়োজকরা জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর শীব বাড়িতে এ অনুষ্ঠান হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থী শিব দর্শন করতে আসছেন।

পূণ্যার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে শীববাড়ি। স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব আর্ঘ দিতে আসেন। আর অবিবাহীত মেয়েরা আসেন শিবের ন্যায় নিজের যোগ্য বর (স্বামী) প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে তুষ্ট করতে।

এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলা বসেছে। মেলায় বাহারি পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঝালকাঠির স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার শীব চতুদর্শী মেলা পরিদর্শন শেষে অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews