1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

শিগগিরই মাধ্যমিক পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২
ছবি- সংগৃহীত

শিগগিরই মাধ্যমিক পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। আজ বুধবার সকালে ঢাকা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান শিক্ষামন্ত্রী দীপুমনি।

আজ থেকেই প্রাথমিক স্তরে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। আর ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে শ্রেণি কার্যক্রম শুরু হয়।

তবে মাধ্যমিকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, গত দুটা বছর তাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। অনেকে পারিবারিক-সামাজিক এক ধরনের ট্রমার মধ্যে ছিল। তারা সেই সময়টাকে পার করে এসেছে। আমরা আশা করবো আগামী দিনগুলোতে আগের যে ঘাটতি সেটা পুষিয়ে নেওয়ার। এখানে শিক্ষকরাও যেমন চেষ্টা করবেন, তেমনি শিক্ষার্থীদেরও চেষ্টা করতে হবে।

তিনি বলেন, আমাদের আজকে প্রাথমিকের ক্লাস শুরু হলো। আমরা আশা করছি আমাদের মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক জায়গায় চলে যাবার চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, যেখানে ঘাটতি রয়েছে সেখানে নজর দেব বেশি। আমরা হয়তো এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারবো না কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেটুকু পূরণ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews