1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

আজ হাইকোর্ট বেঞ্চে নারী আইনজীবীদের শুনানিতে অগ্রাধিকার

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিচ্ছেন।

আজ মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এ অগ্রাধিকার দিচ্ছেন। এই বেঞ্চে আজ কার্য দিবসের প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময়জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে অগ্রাধিকার পাচ্ছেন।

আজ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি বিকেলে ৪ টার দিকে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সুপ্রিমকোর্টের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হবে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল নারী আইনজীবীদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ প্রতিপাদ্যের আলোকে দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, লিঙ্গ সমতাই আজ অগ্রগণ্য’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews