1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

চৌদ্দগ্রামে মজুদদারী প্রতিরোধ ভ্রাম্যমান আদালত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২
চৌদ্দগ্রামে বাজারমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। ছবি- সংগৃহীত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি ও অবৈধভাবে পণ্য মজুদদারি প্রতিরোধ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।

জানা গেছে, আজ চৌদ্দগ্রাম বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি ও অবৈধভাবে পণ্য মজুদদারি প্রতিরোধ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অতিরিক্ত দাম রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১,১০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় অতিরিক্ত মূল্য না রাখা ও মজুদদারির বিষয়ে সকল ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক বলেন, বাজারের গুদামগুলোতে সয়াবিন তেল ও অন্যান্য খাদ্যপণ্য পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। সুতরাং কেউ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি বিষয়ে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews