1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

দেশে ফিরলেন ইউক্রেনে আটকা পড়া ২৮ নাবিক

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২
ইউক্রেনে আটকা পড়া ২৮ নাবিক বাংলাদেশে ফিরেছেন। ছবি- সংগৃহীত

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার দুপুরে ১২টার পর টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন।

তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকা অবতরণ করে।

এই ২৮ নাবিক বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় জাহাজটি অচল হয়ে যায়। একই সঙ্গে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরতে কিছু প্রক্রিয়া বাকি আছে। সে জন্য একসঙ্গে আনা সম্ভব হচ্ছে না। প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews