1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

বাংলাদেশ ও ভারত সপ্তম জেসিসি বৈঠক এপ্রিলে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২

আগামী এপ্রিলে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, পানি, বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আসন্ন জেসিসি বৈঠকে আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এ বছরই আরো পরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন। তাই আসন্ন জেসিসি বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে পানি সহযোগিতা একটি বড় অংশ। তিস্তা চুক্তি দ্রুত স্বাক্ষর করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আবারও তাগিদ দেওয়া হবে। ভারতের ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোও নিয়ে জেসিসি বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews