1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

নাগাকে বিয়ের শাড়ি ফেরত পাঠালেন সামান্থা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
ছবি- ইন্টারনেট

গত বছরের অক্টোবরে চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় সুপারস্টার নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে মাতামাতি ছিল ভক্তদের। বিচ্ছেদের আগে অনেক দিন ধরে বনিবনা হচ্ছিল না তাঁদের। অবশেষে বিচ্ছেদটা হয়েই গেল তাঁদের।

এবার শোনা গেল, নাগার সঙ্গে বিয়ের আসরে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, সেটা সাবেক স্বামীর কাছে পাঠিয়ে দিলেন সামান্থা।

তেলুগু গণমাধ্যমের খবর অনুযায়ী, অফ হোয়াইট রঙের শাড়িটি আসলে নাগা চৈতন্যর দাদির। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি সামান্থা। তা ছাড়া নাগা বা আক্কিনেনি পরিবারের কোনো জিনিসই আর নিজের কাছে রাখতে চান না অভিনেত্রী।
বিচ্ছেদের পর সামান্থা টুইটারে লিখেছিলেন, ‘অনেক আলোচনা ও চিন্তা-ভাবনা করেই আমরা স্বামী-স্ত্রী দুজন আলাদা পথ খুঁজে নিয়েছি। এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা আমাদের সম্পর্কের মূল ভিত্তি, আমরা বিশ্বাস করি, সব সময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে। ’তবে নাগা-সামান্থার বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের রসদ অনেক। পর্দায় খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাকি নাগার মা-বাবা আপত্তি তুলেছিলেন। নাগার নিজেরও নাকি পছন্দ ছিল না পর্দায় স্ত্রীর ‘সাহসী’ রূপ। বিচ্ছেদ নিয়ে বললেও পরে কিন্তু নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি নাগার্জুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews