1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বগুড়ায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ। ছবি- সংগৃহীত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা কৃষকদল। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকাল ৪টায় শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট এ,কে, এম সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে.এম খায়রুল বাশার, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেক বাদল, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর সওদাগর, সাবেক ছাত্রনেতা রাজু, আবু সাঈদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, চাল, ডালসহ নিত্যপণ্য কম দামে খাওয়ানোর কথা বলে জনগণকে ধোকা দিয়েছে। দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কারণ ছাড়াই। দ্রুত সময়ের মধ্যে বর্ধিত দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে না আনলে বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।
জানা গেছে, বিকাল ৪টার দিকে কর্মসূচি শুরু হয়। এর আগে কৃষকদলের বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সমাবেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews