1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে অনশন করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে- ২২ মার্চ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরি, ৩০ মার্চ জেলা, ৩১ মার্চ উপজেলা এবং ২ এপ্রিল ঢাকা মহানগরিতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি।

সংবাদ সম্মেলনে রিজভী স্বাধীনতা দিবসের কর্মসূচিও ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এরপর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিবর জিয়ারত। ৩০ মার্চ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। এ ছাড়া পোস্টার প্রকাশ এবং বিএনপির উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews