1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

লালমনিরহাটের কালীগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের
উত্তর মুশরত মদাতী এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম
(স্বামীর বাড়ি) থেকে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারিয়া ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর স্বামীর পরিবার দাবি করলেও পুলিশ তাঁর মরদেহ বাড়ির উঠান থেকে
উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ফারিয়ার স্বামী সুজন মিয়া (৩০) তাঁর বাবা শাহাজাহান আলী ও মা
শরিফা বেগম পালিয়ে যায়। নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে।
ফারিয়ার মা আরেফা বেগমের দাবি, তাঁর মেয়েকে যৌতুকের টাকার জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ী নির্যাতন
করে হত্যা করা হয়েছে। অপরদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে
রূপালী খাতুন (২৫) নামে এক নারীর মরদেহ সুপারী বাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন
পুলিশ। তিনি উত্তর মুশরত মদাতী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে
বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। রুপালীর মা আঞ্জআরা বেগম জানান, রাতে মেয়েসহ নামাজ
পড়ে ঘুমিয়ে পড়েছি সে কখন উঠে সুপারি বাগানে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাকে খুঁজতে
গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল বলেন, দুইজন নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত
করে বলেন, থানায় কোন পক্ষই মামলা করেনি। (বিকাল ৫ টা পর্যন্ত) ময়নাতদন্তের জন্য মরদেহ
লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
সজীবুল হক সজীব,লালমনিরহাট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews