1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

ভোজ্য তেলের দাম ৮ টাকা কমল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২

আগের নির্ধারিত দর থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা।

গতকাল সচিবালয়ে তেল উৎপাদনকারী কম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরো পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, গতকাল ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে এই দর ঠিক করা হয়েছে। তবে আমদানি পর্যায়ে কর কমানোর প্রভাব ঈদের পর বাজারে পড়তে পারে।

গতকাল সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব জানান, বর্তমানে বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তেলের কোনো সংকট নেই। নতুন দরে কবে থেকে তেল পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, রিফাইনারি থেকে নতুন দামে তেল ছাড়া হবে সোমবার থেকে। বাজারে এটি কার্যকর হতে আরো পাঁচ-সাত দিন সময় লাগবে।

সংবাদ সম্মেলনে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, এখন যে তেল আমদানি করা হয়েছে, তার ট্যাক্স, ভ্যাট আগের হারেই দিয়ে দেওয়া হয়েছে। বাজারে তেলের দাম কমানোর ফলে ওই ট্যাক্স, ভ্যাট রিফান্ড করার অনুরোধ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দর বাড়ার প্রভাবে অস্থির হয়ে ওঠে দেশের বাজার। এই প্রেক্ষাপটে সরকার ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহার করে নেয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এর প্রভাব পড়তে এক মাসের বেশি সময় লাগবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিল। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিল প্রতি লিটার ১৪৩ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews