1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

হোলি খেলে ফেরার ভারতীয় অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
হোলি খেলে ফেরার পথে দুর্ঘটনায় নিহত তেলেগু নায়িকা গায়ত্রী ও দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি- ইন্টারনেট

ভারতে তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

জানা গেছে, শুক্রবার দোল (হোলি) খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী । অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত হিসেবে ঘোষণা করা হয়। তাঁর বন্ধুকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একই দুর্ঘটনায় এক পথচারীও প্রাণ হারান। গাড়িটি ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর উল্টে গিয়ে তাঁর উপর পড়ে। সেই গাড়ির নীচে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর। ]

নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’-এর পাশাপাশি নানা স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews