1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রনিকের মাতার মৃত্যুতে শোক

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি, যুব ইউনিয়ন বগুড়ার সাবেক সাংগঠনিক সম্পাদক, উদীচী বগুড়ার সহ-সাধারণ সম্পাদক, দিন বদলের মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক এর মা এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজীজ চৌধুরীর নানী নূর জাহান খানম আজ রাত ৩ টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না,  সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, সিপিবি নারী সেল বগুড়ার আহ্বায়ক ফারহানা আকতার শাপলা, দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান।
মরহুমা’র বড় ছেলে আহসানুল হক খান স্বপন ছাত্র ইউনিয়ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা, মৌমাছি খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক; ২য় ছেলে প্রয়াত আনিছুল হক খান তপন খেলাঘরের সাবেক সংগঠক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা; ৩য় ছেলে আতিকুল হক খান মানিক ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews