1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম

লালমনিরহাটে চা চাষীদের কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২
লালমনিরহাট চা বোর্ডের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল  মো : আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি । ছবি- অদেখা বিশ্ব

ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা উন্নয়নে বুধবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট চা বোর্ডের উদ্যেগে চা চাষীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। চা বোর্ডের পরিচালক ডক্টর একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল  মো : আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি ।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,লালমনিরহাটে চা চাষ বৃদ্ধির জন্য চা বোর্ড নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।চা চাষীদের প্রণোদনা,কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে।তাছাড়াও লালমনিরহাটে চা ফ্যাক্টরী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি সফুরা বেগম রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন,পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। কর্মশালায় সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, চা চাষী বেলাল হোসেন,আবেদ আলী,নুরুজ্জামান বক্তব্য রাখেন। এ কর্মশালায় চা চাষ বৃদ্ধির লক্ষ্যে ৫৬জন চা চাষীকে সেচ যন্ত্র, স্প্রে মেশিন ও কীটনাশক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews