1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

অবিলম্বে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ পাঁচদফা আদায়ে গণকর্মচারীদের নিয়ে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। আজ বৃহস্পতি জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঁচদফা আদায়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোহাম্মদ রনির পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সৈয়দ সারোয়ার হোসেন, বদরুল আলম সবুজ, কুতুব উদ্দীন সেলিম, এম এ আউয়াল, নাজমা আকতার, এনামুল হক মজুমদার, মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম, আব্দুল আহাদ শিপন, আবুল হোসেন, মোহাম্মদ আলী, আমির হোসেন, মো. ইউসুফ আলী প্রমূখ।

সমাবেশে নোমানুজ্জান আল আজাদ বলেন, আমাদের দাবি ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্রাচুইটির হার এক টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, পাঁচদফা কর্মচারীদের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারা দেশের গণকর্মচারীদের নিয়ে সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করা হবে।

সমাবেশে জানানো হয়, একই দাবিতে বৃহস্পতিবার সকল জেলায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews