1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সুদের টাকা পরিশোধ না করায় ডেকে এনে নির্যাতন

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

জামালপুরের ইসলামপুরে সুদের টাকার আদায়ে ডেকে এনে অমানুষিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের মো. ফেরু মিয়াকে বিবাদী লেবু ও তার বাবা আনোয়ার হোসেন টেবারুর নিকট থেকে সুদ বাবদ টাকা গ্রহণ করে। সময় মতো লভ্যাংশের টাকা পরিশোধ না করায় রবিবার দুপুরে ফেরু মিয়াকে থেকে ডেকে এনে বাড়িতে আটকে রেখে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে ফেরু মিয়ার স্ত্রী থানায় খবর দিলে পুলিশ ফেরু মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

এ সময় পুলিশ মারধরের অভিযোগে আনোয়ার হোসেন টেবারুকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে স্ত্রী গোলাপফুল বেগম দুজনকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে ফেরু মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং আনোয়ার হোসেন টেবারুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews