1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

মা হলেন ভারতী সিং

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
ভারতী সিং

মা হয়েছেন বিখ্যাত ভারতীয় কৌতুক শিল্পী ভারতী সিং। অন্তঃসত্ত্বা অবস্থায় রিয়্যালিটি শো-এ সঞ্চালনা করে বেশ আলোচনায় এসেছিলেন ভারতী । মা হওয়ার সময়টাতে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে টেলিভিশনের পর্দায় মানুষকে হাসিয়ে প্রতিটি দিন উদযাপন করেছেন তিনি। রবিবার বিকেলে পুত্র সন্তানের মা হয়েছেন ভারতী।

ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবর দিয়েছেন স্বামী হর্ষ। লিখলেন, ‘ছেলে হয়েছে। ’ সবাই নতুন অভিভাবককে শুভেচ্ছা জানিয়েছেন।

দিন কয়েক আগে ভারতী সন্তানের মা হয়েছেন বলে খবর রটেছিলো। কিন্তু সেসময় তিনি নিজেই তা গুঞ্জন বলে জানান। একইসঙ্গে জানান, তিনি আরও একটি রিয়্যালিটি শো-এর শ্যুটিং করছেন।

‘হুনারবাজ, দেশ কি শান’ রিয়্যালিটি শো-এর মঞ্চেই নিয়ম মেনে, ঘটা করে সাধ খাওয়ানো হয়েছিল কৌতুকশিল্পী ভারতী। ভারতবাসী সরাসরি তার সাধের অনুষ্ঠানের সাক্ষী ছিল।

গত ডিসেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ভারতী। হর্ষের সঙ্গে চার বছরের দাম্পত্যের পরে তাদের পরিবার আলো করে এই শিশু এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews