1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

কবি কেয়া তালুকদারের কবিতার পাতায়

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
কবি কেয়া তালুকদার

আমি হারাতে চাই

কেয়া তালুকদার

একদিন তোমাদের ছেড়ে,
চলে যাবো বহুদূরে ৷
সঙ্গী করে একরাশ অভিমান,
আর অপূর্ণতার ঝুলি ৷
আমি হারাতে চাই,
দিগন্তের কাছে ৷
যেখানে আকাশ এসে,
মাটির সাথে খেলা করে ৷
গোধূলীর আলোর মিলন মেলায়,
আমি প্রাণভরে শ্বাস নিবো ৷
বড্ড বেশী একঘেয়ামিতে,
পেয়েছিলো আমায় ৷
আজ থেকে আমি মুক্ত,
মাথার ভিতরে সবসময়,
খেলা করতো দায়িত্ববোধ ৷
প্রাপ্তির খাতায় কলমের আচড়,
পরেনি কখনো ৷
শুধু হিসাবের আনাগোনা,
এটা চাই ওটা নাই ৷
দাও আর দাও,
চাহিদা ফুরায়না ৷
এবার মিলাও তোমাদের চাওয়া পাওয়া,
আর অন্যায় আবদার ৷
আমি দূর থেকে দেখতে চাই,
তোমরা কতটা পার !
আমি সবুজ ঘাসে বানাবো বিছানা,
গাছের তলে হবে ঠিকানা ৷
পাতার বাতাসে মুগ্ধ হবো,
পাখির গানে মন হারাবো ৷
জোছনার আলোয় উদ্ভাসিত হবো,
চাঁদের সাথে করবো বন্ধুত্ব ৷
বৃষ্টিস্নাত হয়ে স্নিগ্ধতা ফিরে পাবো,
আমার জরাজীর্ণ দেহে ৷
আমি আর ফিরতে চাইনা,
আগুনের গুহায় ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews