1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

রাতে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ৩১তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুট।

বাংলাদেশ সময় আজ (শনিবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্থায় রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ২১টিতেই জিতেছে তারা, ড্র করেছে ৫টি ম্যাচে। হেরেছে বাকি ৪টি ম্যাচ। অন্যদিকে, ক্লেরমন্ট ফুটের অবস্থা খুবই শোচনীয়। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র সাতটিতে। হেরেছে ১৬টিতে, বাকি ৭টি ম্যাচ ড্র করেছে।

বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার উপরে। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। বিপরীতে ক্লেরমন্ট ৩০ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ২৮ পয়েন্ট। তাদের অবস্থান ১৭ নম্বরে। এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যাবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। ইনজুরি কাটিয়ে ফেরা সার্জিও রামোসও থাকছেন।

গত লিগ ম্যাচে একসঙ্গে জ্বলে উঠেছিলেন পিএসজির তিন বড় তারকা মেসি-নেইমার-এমবাপ্পে। এই ত্রয়ী আজও জ্বলে উঠে কিনা – সেটাই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews