1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

পুলিশ হবে জনগণের সেবক: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
ছবি- সংগৃহীত

প্রান্তিকের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনি সেবা-সহায়তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে ন্যায়বিচার পাবে, ন্যায্যতা পাবে-সেই আত্মবিশ্বাস যেন মানুষের মাঝে সবসময় থাকে। পুলিশকে সবসময় সেবা দিয়ে যেতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী’ সার্ভিস ডেস্কসমূহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে মূল অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

পুলিশের নতুন এই সেবা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। পুলিশ বাহিনী যে সার্ভিস ডেস্ক চালু করেছে, তাতে নারী সমাজ, বৃদ্ধ ও শিশুদের অন্যায়ের প্রতিকারে চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে, যারা তাদের ওপর হওয়া অন্যায়গুলো বলতে পারে না।’

তৃণমূল পর্যায়ে পুলিশি সেবায় গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা তৃণমূল পর্যায়ে পড়ে থাকে… শত নির্যাতনের মধ্যে যারা প্রতিকার চাইতে পারে না। তাদের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনো বাহিনী, যেকেনো ব্যক্তি সফলতা তখনই আসবে, যখন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে… মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা।’

বাংলাদেশ পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের সব সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে হবে। সততার সাথে কাজ করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews