1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বর্ণাঢ্য আয়োজনে চৌগাছায় বাংলা নববর্ষ উদযাপন

এম আব্দুল্লাহ হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
চৌগাছায় বাংলা নববর্ষ ১৪২৯ পালিত। ছবি- এম আব্দুল্লাহ
মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরের চৌগাছায় বর্ষবরণ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় শোভাযাত্রাটি পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান। উদীচী নেতা ও শিক্ষক মামুন শামিম আক্তার লিখনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ।

উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, প্রভাষক হারুন অর রশীদ, উদীচী নেতা ও শিক্ষক মামুন শামিম আক্তার লিখন, উদীচী শিল্পী শওকত মন্ডল, আবদার রহমান, ইসমত আরা, প্রমিলা বালা, শিক্ষক, ছাত্রছাত্রী, আনসার ভিডিপি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা ও সভা শেষে চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান পরিবেশন করেন উদীচী শিল্পীরা।

উল্লেখ্য, সকাল ৯ টা থেকে শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews