1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কবি পান্না আহমেদ এর কবিতার ডায়েরি

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
কবি পান্না আহমেদ

প্রিয় বৈশাখ

-পান্না আহমেদ
রবীন্দ্র সরোবরের প্রথম ভোরে নেচে নেচে ফিরছিল
প্রিয় বৈশাখ
তালপাতার হাওয়া খেতে খেতে সে এসে
গা এলিয়ে দিল বালিকার শুভ্র আঁচলে!
গিটার আর তবলার তালে তালে
বাতাসে উড়ে তার জলের নুপুর
কতরঙে চোখ রাখে লালনীল ঘুড়ির শরীরে
আরো তার চিহ্ন রয়ে যায়
লেবুপাতা করমচায়!
ফুলের গোপনে লুকিয়ে সে চড়ে বসে
বালিকার কেশের উপর
রেনু মাখিয়ে দেয় তার চোখের পাতায়!
এরপর নেচে নেচে ফিরে
নানান পশরায়
মধুমাসের ডালায় ডালায়।
বালিকা তুমি ভুলেও অভিমান করোনা
দেখোনা কেমন বিরহে মাতাল
ওই বাতাসের বুক
কেমন রুদ্রপ্রতাপ ওই গগন আর বিশ্ব চরাচর
বাতাসে কেঁপে ওঠে
দুলে ওঠে আঙিনা উঠোন!
বোশেখ তোমার বিরহী কাতর মন
রুষে ওঠে কাঁপিয়ে দেয় বালিকার শুভ্র আঁচল
কাঁপিয়ে দেয় জগতের বুকের পাঁজর!
হে বৈশাখ তোমার প্রেমের কত রূপ
কত ছলনা
এক অবুঝ বালা তার কত ভার নেয় বলো?
তুমি ভালবেসে শান্ত হও
শিতল ধরনীর বুক ভরে দাও প্রেমের নেশায়!
বালিকার লাল সবুজ জমিনের প্রেমজ আঁচল
ভরে দাও প্রিয় অভিসারে!
নেচে নেচে ফেরো তার বুকের ভেতর
তার শুদ্ধ চোখের তারায়
কম্পিত ওই ঠোঁটের আগায়!
হে প্রিয় বৈশাখ!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews