1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কবরী।

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিবিদ ‘মিষ্টি মেয়ে’ খ্যাত সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। গত বছর এই দিনের প্রথম প্রহরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করেনায় আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় তাঁর। জন্ম ১৯৫০ সালের ১৫ জুলাই।

একসময়ের মিনা পাল কবরী নামে ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। এরপর উর্দু ভাষার ‘বাহানা’ ও ‘সোয়ে নদীয়া জাগে পানি’ এবং লোককাহিনিনির্ভর ‘সাত ভাই চম্পা’ দিয়ে সফলতা অর্জন করেন। ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে রাজ্জাকের সঙ্গে তাঁর জুটি গড়ে ওঠে।

‘সারেং বৌ’-এর নবিতুন চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি ‘সুজন সখী’ ও ‘দুই জীবন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরো দুটি বাচসাস পুরস্কার অর্জন করেন। তাঁর অভিনীত ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘সাত ভাই চম্পা’ চলচ্চিত্র দুটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা ১০ বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews